চলন্ত ট্রেনের ছাদে আনসার সদস্যকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ০২:৩৪আপডেট : ২৬ মে ২০১৯, ১৩:২৭

ট্রেন (প্রতীকী ছবি)

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার (২৫ মে) বিকালে রাজধানীর তেজগাঁও কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আনসার সদস্যের নাম রাজীব মিয়া (২২)। বর্তমানে তিনি বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি নরসিংদীর রায়পুরায় জনতা ব্যাংকের একটি শাখায় নিরাপত্তার দায়িত্বে আছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকরা।
আহতের বড় ভাই শাহ আলম জানান, রাজীব সাধারণ আনসার সদস্য। সে নরসিংদী জেলার রায়পুরা থানার জনতা ব্যাংকে ডিউটি করতো। রবিবার (২৬ মে) মহেশপুর ৫৮ ব্যাটালিয়নে চাকরির জন্য দাঁড়াতে, নরসিংদী থেকে তিতাস এক্সপ্রেস ট্রেনে করে সে ঢাকায় আসছিল। পথে তেজগাঁও কাঁচাবাজার এলাকায় দুই ছিনতাইকারী তার বুকে ছুরি চালিয়ে নগদ দুই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। 

/এআইবি/এআরআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের