‘ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখাতেই গুলিস্তান-মালিবাগে জঙ্গিদের হামলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৩:২৪আপডেট : ৩০ মে ২০১৯, ১৩:৪০

সংবাদ সম্মেলনে সিআইডি`র প্রধান এডিশনাল আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান এডিশনাল আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ‘দীর্ঘদিন বাংলাদেশে জঙ্গিদের কোনও কার্যক্রম নেই। কার্যক্রম না থাকলে ডোনাররা ফান্ড দেয় না। ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখানোই গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার লক্ষ্য বলে প্রাথমিকভাবে মনে করছি আমরা।’ বৃহস্পতিবার (৩০ মে) সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় আলামত সংগ্রহ করে কাজ করছে সিআইডি। এই হামলার ধরণ দেখে কী মনে হচ্ছে এমন প্রশ্নে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশকে ভয়ভীতি দেখানোর জন্য ও মানসিকভাবে দুর্বল করতে এই হামলাগুলো করা হচ্ছে। জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা জড়িত বাংলাদেশে দীর্ঘদিন তারা কোনও তৎপরতা মিডিয়ায় আনতে পারে নাই। এ ধরনের  ছোটখাট কাজ করে তারা আবার তাদের ডোনার যারা তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। সিআইডি`র সংবাদ সম্মেলন

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের বিষয়ে জানান সিআইডি প্রধান। তিনি জানান, ১২৫ অভিযুক্তের মধ্যে ৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। মোট অভিযুক্তের মধ্যে ৪৭ জন গ্রেফতার রয়েছেন। এদের মধ্যে একজন বাদে বাকিরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এই ১২৫ জনের বাইরে আরও অনেকে জড়িত রয়েছে। সঠিক নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। জড়িতদের অনেকের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা রয়েছে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে।’

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন