সোনারগাঁয়ে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, চালককে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
১১ জুন ২০১৯, ১৮:০৪আপডেট : ১১ জুন ২০১৯, ২০:২৫

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা নিউ টাউন এলাকায় এক তরুণী শ্রমিককে চলন্তবাসে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালক শামীমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এরপর বাসটি জব্দ করেছে পুলিশ। সোমবার রাত দশটায় মেঘনা থেকে ঢাকার গুলিস্থানে চলাচলকারী স্বদেশ পরিবহনের গাড়িতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ জুন) সোনারগাঁ থানার (ওসি) মানিরুজ্জামান এই তথ্য জানান।

পুলিশ জানায়, কিশোরগঞ্জের ওই তরুণী গজারিয়া এলাকার একটি ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি ঈদের ছুটি কাটিয়ে কিশোরগঞ্জ থেকে রাত ৯টার দিকে গুলিস্তান এসে গজারিয়া ফেরার জন্য স্বদেশ পরিবহনের একটি বাসে ওঠেন। পরে মোগরাপাড়া চৌরাস্তায় সব যাত্রী নেমে যায়। ওই তরুণী যাত্রীদের সঙ্গে নেমে যাওয়ার সময় অভিযুক্ত চালক শামীম তাকে মেঘনা ঘাটে নামিয়ে দেওয়ার কথা বলে। আষাঢ়িয়ারচর এলাকায় গিয়ে হেলপাড়ের কাছে ডাইভিং ছেড়ে দিয়ে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা বাসটি থামাতে বললে তা আরও দ্রুতগতিতে যায় এবং ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা গাড়িটি থামিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত চালক শামীমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় হেলপার পালিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) তাওহিদ উল্লাহ জানান, স্বদেশ বাসে ধর্ষণের খবর পেয়ে মেঘনা নিউটাউনে গিয়ে জনগণের হাত থেকে ধর্ষক ও গাড়িটি আটক করেছি। ধর্ষক শামীম মিয়া উপজেলার নানাখি মধ্যপাড়া গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই তরুণী বাদী হয়ে সোনারগাঁ থানার মামলা দায়ের করেছেন। বর্তমানে অভিযুক্ত ও আটক বাসটি থানার হেফাজতে রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম