বিটিসিএলের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৭:২৭আপডেট : ১২ জুন ২০১৯, ১৭:৩৮

বিটিসিএলের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল ও বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খবিরুজ্জামানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে জনতা ব্যাংকের ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল ও প্রায় ৪৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বুধবার (১২ জুন) ঢাকার আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। এ বিষয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা হয় ২০১২ সালের ৫ নভেম্বর। মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন বিটিসিএলের সাবেক পরিচালক (আন্তর্জাতিক) মাহফুজার রহমান ও মাহবুবুর রহমান, বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হালিম ও এ কে এম আসাদুজ্জামান, বিটিসিএলের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আবু সাইদ খাঁন, বিটিসিএলের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইলিয়াস কামাল, মেসার্স আই পাওয়ার কমিউনিকেশনস-এর পরিচালক মো. মাকসুদুল লতিফ ও রাজটেক লিমিটেডের পরিচালক ও আই পাওয়ার কমিউনিকেশনস-এর স্থানীয় প্রতিনিধি মো. হাসিবুল বাসার।

/ডিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান