খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ৮ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ২২:৫২আপডেট : ১৩ জুন ২০১৯, ২২:৫৮

খালেদা জিয়া

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাশে দ্বিতীয় ভবনে স্থাপিত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম অস্থায়ী আদালতে এ বিচার কাজ শুরু হয়। এসময়  খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে অভিযোগ গঠন শুনানির পেছানোর আবেদন জানান আসামি পক্ষ। সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন বিচারক আসাদুজ্জামান নুর।

এ বিষয়ে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হান্নান ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, মামলার আসামি খালেদা জিয়া অসুস্থ। তিনি এখন হাসপাতালে আছেন। তাই আমরা এ মামলায় অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেছি।

এর আগে গত বছরের ৩১ জুলাই এ দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান সাবেক এই প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি  দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম