ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাবরণ

ঢাবি প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৬:২৫ আপডেট : ১৫ জুন ২০১৯, ১৬:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাবরণ

মাসব্যাপী কড়া রোদের তীব্রতা শেষে ভোর থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা। কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি।  দুলকি চালের ভেজা বাতাস উদাসী করে তোলে মনকে। ক্যাম্পাসের এখানে ওখানে কদমের ডালে ডালে হাসি ফুটেছে। বকুলতলা সেজেছে নীলাম্বরী সাজে। বুঝতে অসুবিধা হয় না, বর্ষা এসে গেছে। হ্যা, আষাঢ়স্য প্রথম দিবস আজ। নানা আয়োজনে প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘বর্ষা উৎসবের’ আয়োজন করেছে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তিসহ পরিবেশ রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বৈচিত্র্যময় নানা কর্মসূচির মাধ্যেমে দিনটিকে বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে উদয়ন স্কুলের কিছু শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।

/এএইচ/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট