শাহজালালের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২২:৫৯আপডেট : ২০ জুন ২০১৯, ০৩:২২





হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিএফটি)। তিন দিনের এ পর্যবেক্ষণ বা অডিট কার্যক্রম শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (১৮ জুন)।
ডিএফটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তাও আছেন এই দলে।
সূত্র জানায়, প্রথম দিন মঙ্গলবার শাহজালালের কার্গো এলাকার নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নের মধ্য দিয়ে অডিট কার্যক্রম শুরু করা হয়। বুধবার (১৯ জুন) বিমানবন্দরের ইউকে ফ্লাইট ব্যবস্থা পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২০ জুন) বিমানবন্দরের টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়ন করবে সংস্থাটি। 
সূত্র জানায়, পর্যবেক্ষক দলের সদস্যরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকও করবেন।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছেন। আশা করছি, এতে নিরাপত্তাব্যবস্থার উন্নতির বিষয়গুলো উঠে আসবে।’

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি