কলাবাগানে তরুণীকে ধর্ষণচেষ্টা, ভবনের নিরাপত্তারক্ষী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ০১:৪৫ আপডেট : ২৪ জুন ২০১৯, ০১:৫৯

এই সেই নিরাপত্তারক্ষী

রাজধানীর কলাবাগানের এক ভবনে বান্ধবীর বাসা খুঁজতে গিয়ে দুই নিরাপত্তারক্ষীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। এরপর সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে ওই ভবনের একজন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৩ জুন) রাতে কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তরুণীর অভিযোগ অনুযায়ী ভবনের এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্বজন সূত্রে জানায়, কুয়েতে বড় হওয়া ওই তরুণী সম্প্রতি তার পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন। তরুণীর বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বাবার সঙ্গে হাসপাতালে থাকা এ-লেভেল পড়ুয়া ওই তরুণী কলাবাগানের লেক সার্কাস এলাকার ৫৭/ডি নম্বর ভবনে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু তার বান্ধবীর পরিবার কিছুদিন আগে ওই ভবন ছেড়ে পাশের একটি ভবনে ওঠে।

ওই তরুণী বাসার নিচে নিরাপত্তারক্ষীদের কাছে বান্ধবীর বিষয়ে জানতে চাইলে তারা তাকে প্রথমে ডেকে নিরাপত্তারক্ষীদের থাকার কক্ষের কাছে নিয়ে যায়। তারপর জোর করে কক্ষের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তি করে বের হয়ে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী তরুণী। তারা ওই ভবনে গেলে প্রথমে ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা বিষয়টি আমলে নেয়নি। পরে সিসিটিভির ফুটেজে ঘটনার সতত্যা পাওয়া যায়। পরে তরুণীর এক স্বজন বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেছেন। 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি