তরুণদের কর্মসংস্থান একটি বড় মাথাব্যথার বিষয় ছিল: সাঈদ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৭:১৫ আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:৩০

আইআইডি-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ

তরুণদের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে এবারের নির্বাচনি ইশতেহার করা হয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইআইডি)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ। তিনি বলেন, ‘‘এবারের বাজেট করা হয়েছে নির্বাচনি ইশতেহারের আলোকে। নির্বাচনি ইশতেহারের একটা বড় অংশ জুড়েই ছিল তরুণ। তরুণদের কর্মসংস্থান একটি বড় মাথাব্যথার বিষয় ছিল আমাদের।’

মঙ্গলবার (২৫ জুন) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন তিনি।

বাজেট বরাদ্দ ও তা বাস্তবায়নের বিষয়ে সাঈদ আহমেদ আরও বলেন, ‘প্রতিফলনের দিকে তাকালে আমরা দেখি, বর্তমান বরাদ্দের বাইরেও বিভিন্ন মন্ত্রণালয়ে খাতওয়ারি কর্মসংস্থানের জন্য বাজেট আছে। কিন্তু আমাদের শঙ্কার জায়গা যেখানে, বাজেট বরাদ্দ যতো বাড়ছে , বাস্তবায়ন ততো বাড়ছে না। পাঁচ বছর আগে একশ’ টাকা খরচ করতে চাইলে, সেটার জন্য ১১০ টাকা বরাদ্দ করতে হতো। গতবছরের হিসাব হয়েছে, ১০০ টাকা খরচ করতে চাইলে বরাদ্দ করতে হয় ১২৫ টাকা। এই যে গ্যাপটা দিন দিন বাড়ছে।’

মুন্নী সাহার সঞ্চালনায় এই বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন ইয়াং বাংলার কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি)-এর রিসার্চ ফেলো  তৌফিকুল ইসলাম খান, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের জেন্ডার ও সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজর ও আইবিপি ম্যানেজার শিরিন লিরা, অনলাইন অ্যাক্টিভিস্ট ও  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর সহযোগিতায় আয়োজিত বৈঠকিটি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে।

আরও খবর: 

‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী