দুদক কর্মকর্তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রাখা হয়েছে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৭:৫২আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৮:৪১

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার (২ জুন) সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। সভায় সংস্থার সচিব, মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল মাহমুদ কর্মকর্তাদের শেষবারের মতো সতর্ক করে বলেন, কোনোরকম অনৈতিক আচরণ ক্ষমা করা হবে না। বিভিন্ন সময়ে নানাভাবে সতর্ক করা হয়েছে। এরপরও ইতিবাচক পরিবর্তন হয়নি। দায়িত্ব পালনে ত্রুটি মিললেই শাস্তি পেতে হবে।
দুদক চেয়ারম্যান বলেন, দুদক কর্মকর্তাদের নৈতিকতার মানদণ্ড হতে হবে সর্বোচ্চ। আর এ নিয়ে আপস করা হবে না। মানদণ্ড নিশ্চিত করতে প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি বাড়ানো হয়েছে।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কাজে কারও গাফিলতি ও দায়িত্ব পালনে শৈথিল্য দেখা গেলে সহ্য করা হবে না। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

/ডিএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের