গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরামের সমাবেশ ও মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৩:২১আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৩:২৮

গণফোরামের প্রতিবাদ সমাবেশ

গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম। মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা হাইকোর্টের দিকে যায়।

সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, ‘গণফোরাম জনগণের দল। আর কেউ না দাঁড়ালেও আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ করতে। যেখানেই আমরা পারি এই সরকারের বিরোধিতা করবো। আমরা এ সরকারের অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরোধিতা করবো। সেটা সম্ভব হলে সংসদ করবো, সংসদের বাইরেও করবো। একটি গণবিরোধী বাজেট এই গণবিরোধী সরকারের কাছ থেকে আমরা পেয়েছি। এই সরকার নির্বাচিত সরকার নয়। সেজন্য এটার বৈধতার চ্যালেঞ্জ করছি, করবো। গ্যাস ও বিদ্যুতের দাম যারা বাড়িয়েছে, আমরা যারা শোষিত তাদের কাছ থেকে সেই আট হাজার কোটি টাকা তারা নিচ্ছে। তারা যদি প্রজেক্টে আট হাজার কোটি টাকা কম চুরি করতো, তাহলে এই টাকা আমাদের দিতে হতো না। বিদ্যুতের দাম বাড়তো না,গ্যাসের দামও বাড়তো না।’

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘হাসিনা সরকার অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই অযৌক্তিক দাম বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাসিনামুক্ত বাংলাদেশ হলেই এদেশের জনগণের মুক্ত হবে। হাসিনামুক্ত বাংলাদেশ জনগণ চায়, সেই বাংলাদেশ আমরা চাই।’

প্রতিবাদ সমাবেশে গণফোরামের আরেক নির্বাহী সভাপতি আবু সাইয়িদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের