আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান তাজুল কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৭:১৯আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:২৭

তাজুল ইসলাম (ফাইল ছবি)

আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। 

এদিন দুপুরে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নেয়ামত উল্লাহ আসামি তাজুল ইসলামকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ওই তদন্ত কর্মকর্তা। এরপর বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত ১১ জুলাই আসামি তাজুল ইসলামকে দুই দিনের রিমান্ড ও ১৪ জুলাই এক দিনের রিমান্ডে পাঠান মহানগর হাকিম আদালত।

উল্লেখ্য, গত ১১ জুলাই ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাজুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করেন সুফিয়া আক্তার নামে এক ভুক্তভোগী নারী। মামলার অন্য আসামিরা হলেন—আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ব্র্যাঞ্চ কন্ট্রোলার ও ব্যবস্থাপক লাকী খাতুন (৩২), শাখা ব্যবস্থাপক মো. দ্বীন মোহাম্মদ (৪২), নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন (৩৫) ও ব্যাংকের উপদেষ্টা মো. নুরুন্নবী (৬৫)। 

/টিএইচ/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম