দেশের মেধাবী সন্তানরা আর বিদেশমুখী হচ্ছেন না: প্রকৌশলী আবদুস সবুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ০১:০০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০১:০২

দেশের মেধাবী সন্তানরা আর বিদেশমুখী হচ্ছেন না: প্রকৌশলী আবদুস সবুর

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেছেন, ‘দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। দেশে প্রতিটি ক্ষেত্রে প্রকৌশলীরা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রকৌশলীদের সুযোগ সুবিধা আগের তুলনায় অনেক বাড়িয়েছেন। যার ফলে এখন দেশের মেধাবী সন্তানরা আর বিদেশমুখী হচ্ছেন না।’

বুধবার (১৭ জুলাই) আইইবি’র মিলনায়তনে ‘অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়াসর্’ (এএমআইই)-এর ৭৮ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মেধাবী সন্তানরা আর বিদেশমুখী হচ্ছেন না: প্রকৌশলী আবদুস সবুর

প্রকৌশলী মো. আবদুস সবুর আরও বলেন, ‘শেখ হাসিনার হাত ধরে দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, যা এখন আর কল্পনা বা অনুমানের মধ্যে সীমাবদ্ধ নেই, বিষয়টি এখন দৃশ্যমান। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা এ ধরনের যে সব সংস্থা রয়েছে, তাদের সবারই অভিমত, বাংলাদেশ সামনের পাঁচ বছরের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।’

অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ড. প্রকৌশলী এমএম সিদ্দিক, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র এএমআইই এর পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ প্রফেসনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী দীপক কান্তি দাশ।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত
খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি