ড. কামালের গাড়িবহরে হামলার প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৪:০২

ড. কামাল হোসেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুলাই) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানী দারুস সালাম থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম, দারুস সালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী সোহেল, দারুস সালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক, শাহ আলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দফতর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। তারা একইসঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোটা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ওই সময় ড. কামাল হোসেনের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের