ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার, তবে...

ঢাবি প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১৪:১৪আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৪:১৭




 সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। তবে, দাবি আদায়ে অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আন্দোলনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান তারা।

ইতোমধ্যে প্রশাসন সাত কলেজ সম্পর্কিত সমস্যা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে সুপারিশ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে তা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দাবি আদায়ে অন্য কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। এ ধারাবাহিকতায় আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের আচার্যের (রাষ্ট্রপতির) কাছে স্মারকলিপি পেশ করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। সামনের দিনে এ ধরনের নির্যাতন চালানো হলে জবাব দেওয়ার কথাও বলেন তারা।

সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে বক্তব্য রাখেন আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের সমস্যা সমাধানে ১৫ দিন সময় নিয়েছেন। তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। তবে আমরা প্রশাসনের কার্যক্রমকে পর্যবেক্ষণ করবো। তাই ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাখান করে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন, নাহিদ ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি