বাসের স্টিয়ারিং ছেড়েছেন দিয়ার বাবা

জাকিয়া আহমেদ
২৮ জুলাই ২০১৯, ২২:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২২:৩৪



দিয়ার বাবা জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম নিজেও পেশায় যাত্রীবাহী বাসের চালক ছিলেন। তবে, মেয়েকে হারানোর পর থেকে তিনি আর বাস চালাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়ের মৃত্যুর পর বাসে উঠিনি। যে বাসের চাপায় আমার মেয়ে চলে গেলো, সে বাসের স্টিয়ারিং আমি কেমন করে ধরি?’ রবিবার (২৮ জুলাই) নিজ বাসায় এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

২০১৮ সালের ২৯ জুলাইয়ে সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে দিয়ার বাবা বলেন, ‘যখন দুর্ঘটনা ঘটে, তখন ওরা তো রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করতেছিল। বাসের ড্রাইভার তো দূর থেকেই দেখতেছিল। তারপরও দুই গাড়ি রেষারেষি করে বেপরোয়াভাবে আসতেছিল। ড্রাইভাররা যদি দক্ষ হতো, তাহলে তারা এই কাজ করতো না। প্রথম যে গাড়ি এসেছে, তাতে রাজীব গিয়ে হ্যান্ডেল ধরে উঠতে চেয়েছিল, এর ভেতরে বাম সাইড দিয়ে পেছনের গাড়িচালক মাসুম বিল্লাহর গাড়ি চলে আসে। তখন তো বাম দিকে জায়গা ছিল না, তখনই রাজীব বাস থেকে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। আর আমার মেয়েটা দেয়ালের সঙ্গে মিশে যায়। দেয়াল ও গাছসহ পড়ে যায়।’

দিয়া ও রাজীব কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন জাহাঙ্গীর আলম। বলেন, ‘আহারে আমার মা-টার জানি কত কষ্ট হয়েছে! কত কষ্ট পেয়েছে! কিন্তু আমি ওরে কোনও দিন কোনও কষ্ট দেইনি! আমার টাকা ছিল না, ড্রাইভারি করে তিন ছেলেমেয়েকে লেখাপড়া করাইতে ছিলাম। কিন্তু তাদের মনে কোনও দিন কষ্ট দেইনি। আমার মেয়েটা কোনও দিন আমাকে সে কষ্টের কথা বলতেও পারবে না!’

দিয়ার বাবা বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই।’ আরও কোনও বাবা যেন তার মেয়েকে না হারায় বলেই তিনি আবারও ডুকরে কেঁদে ওঠেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালের সামনের রাস্তায় জাবালে নূর পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার সময় একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজীব মারা যায়। এই ঘটনায় মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম