ধর্ষণের অভিযোগে জাপা প্রেসিডিয়াম সদস্য লোটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৪:৩৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৪:৪২

আদালত জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের (৫৩) বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার বিকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু নাসের মো. জাহাঙ্গীর আলমের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার তৈয়ব আলী সোমবার (২৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১১ জুলাই একই আদালতে মামলাটি দায়ের করেন এক লেখিকা।

মামলার অভিযোগে বলা হয়, আসামি লোটন প্রকাশনা সংস্থা ‘সিকদার অ্যান্ড পাবলিকেশন’ ও ‘আকাশ পাবলিকেশন’ এর মালিক। লেখালেখির সূত্র ধরে আসামির সঙ্গে বাদীর পরিচয় হয়। কাজের সুবাদে বাদী আসামির সঙ্গে দেখা করতেন। তবে আসামি বাদীকে পেলেই বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন। এছাড়া আসামি বিভিন্ন সময় ফোনে, ফেসবুক ম্যাসেঞ্জারে বাদীর কাছে অশালীন ছবি পাঠাতেন এবং ভিডিও কলে বাজে প্রস্তাব দিতেন। এ বছর ১ জানুয়ারি আসামির জন্মদিন হওয়ায় তার অনুরোধে বাদী রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় বিউটি বোর্ডিংয়ে যান। সেখানে আসামির জন্মদিনের কেক কাটা হয়। এরপর আসামি বাদীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে কিছু ছবি তোলে ও ভিডিও ধারণ করে।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম