ডেঙ্গুর প্রকোপ: ঢাবি ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবিতে উপাচার্যকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ২১:৫১আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২৩:১১

ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ক্যাম্পাস বন্ধের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদ।

আজ সোমবার (২৯জুলাই)  উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে এটি জমা দেওয়া হয়।

গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দফতর সম্পাদক অপূর্ব রায় স্বাক্ষরিত  সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না। ডেঙ্গুর প্রকোপ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও মুক্ত নয়। গত ২৬ জুলাই ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ সেশনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ফিরোজ কবীর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলোতে প্রচুর শিক্ষার্থী গণরুমে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। গণরুমে বাস করা প্রথম ও দ্বিতীয় বর্ষের এই বিপুল পরিমাণ শিক্ষার্থী ডেঙ্গু ঝুঁকিতে আছে। তাছাড়া হলের পরিবেশও যথেষ্ট স্বাস্থ্যকর না হওয়ায় হলে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরাও ডেঙ্গু ঝুঁকিতে অবস্থান করছে। মেডিক্যাল সেন্টারে শয্যা ও ডেঙ্গু চিকিৎসার অপর্যাপ্ততা বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীর জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এমন জরুরি পরিস্থিতিতে প্রশাসন চাইলেও এক মুহূর্তেই ক্যাম্পাসকে ডেঙ্গুর ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত করা সম্ভব নয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণার দাবি জানাই।'

 

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি