‘কোথাও না কোথাও অবশ্যই আমাদের দুর্বলতা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৭:৩৪আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৮:৪৭

আলেয়া সারোয়ার ডেইজী ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী। তিনি বলেন, ‘এখনকার ডেঙ্গুটা একটু অন্যরকম। আমাদের ঘরের ভেতরে পরিষ্কার জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা হচ্ছে। আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাবো না। আমি জানি সবার অনেক ব্যস্ততা আছে। তবে আমাদের দায়ভার এড়ানোর কোনও সুযোগ নেই। আমাদের মানতেই হবে, কোথাও না কোথাও আমাদের অবশ্যই দুর্বলতা আছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

আলেয়া সারোয়ার ডেইজী এ প্রসঙ্গে আরও বলেন, ‘যে যাই ভাবুক, এই সমস্যা নিয়ে আমি কাজ করতে চাই, এটাই বাস্তবতা। এর আগেও আমার চেষ্টা ছিল। আপনারা তখনও দেখেছিলেন যে মশার কারণে বিমানের ফ্লাইট দেরি হয়েছিল। যদিও সিভিল এভিয়েশনের দায়িত্ব ছিল এটা করার। সেই সমস্যা নিয়ে কাজ করতে গিয়ে এক ধরনের আলোচনা-সমালোচনার মধ্যে পড়েছিলাম।’

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার, মেডিসিন বিশেষজ্ঞ ও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, ব্লগার ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

আরও পড়ুন:  ‘ডেঙ্গু’ শীর্ষক বৈঠকি শুরু

 

 

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের