সারাদেশে ডেঙ্গু আক্রান্ত পুলিশ সদস্য ৭৩, একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ০২:৪৩আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০২:৪৫

পুলিশ

সারাদেশে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ মোট ১৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া কোহিনুর খাতুন নামের নামের একজন সাব ইন্সপেক্টর মঙ্গলবার রাতে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ সদর দফতরের হেলথ অ্যান্ড অ্যাডুকেশন শাখার এআইজি তাপতুন নাসরিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৮ জন। এরমধ্যে ৭৩ জন পুলিশ সদস্য। অপর ৭৫ জন তাদের পরিবারের সদস্য।

বাকি দুজনের একজন হচ্ছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র। তিনি সিলেটে চিকিৎসাধীন আছেন। অন্য পুলিশ সদস্য খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

এর বাইরেও পুলিশের আর কোনও সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিনা তেমন কোনও তথ্য পুলিশ সদর দফতরের কাছে নেই বলেও জানান তিনি।

এদিকে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত কোহিনুর খাতুন গত ২৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর লালমাটিয়ার সিটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মঙ্গলবার (৩০ জুলাই) রাতে মারা যান।      

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত সালেহ ইমরান নামের একজন সাব ইন্সপেক্টর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে একটা আইসিইউ পর্যন্ত নাই, ভাবা যায়? দুই লাখ পুলিশ সদস্যের চিকিৎসার একমাত্র ভরসাস্থল।’

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম