রুয়েট শিক্ষককে নির্যাতন: দুর্বৃত্তদের শাস্তি দাবি দুই হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষকের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২৩:৩২

ঘটনার পর ফেসবুকে এই স্ট্যাটাস দেন ওই শিক্ষক, এরপরই সবাই জানতে পারে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো রাশিদুল ইসলামকে নির্যাতনের ঘটনায় শাস্তি দাবি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম। সংগঠনটির দেওয়া বিবৃতিতে সহমত জানিয়েছেন দুই হাজার শিক্ষক।

জানা যায়, ১০ আগস্ট রাজশাহী শহরের সাহেববাজার মনিচত্বরে কিছু বখাটে তরুণের দ্বারা নির্যাতনের শিকার হন তিনি। বখাটেরা প্রথমে তার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করলে তিনি প্রতিবাদ করেন। এরপর বখাটেরা তাকে শারীরিকভাবে আঘাত করে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম।

সংগঠনটির পাঠানো প্রেস রিলিজে বলা হয়- আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের আজ অবধি গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য কোনও পদক্ষেপ গৃহীত হয়নি। আমরা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান ও দাবি জানাচ্ছি, যারা এই শিক্ষক নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করা হোক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম