নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ নিয়ে আপিল বিভাগের আদেশ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১১:৩২আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:৪৩

সুপ্রিম কোর্ট নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) আদেশের দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি নিয়ে সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ।

এর আগে গত ৬ আগস্ট সংবাদমাধ্যমে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। ফলে এ সময়ের প্রজ্ঞাপনটি যে অবস্থায় রয়েছে সেভাবেই থাকবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।

একইসঙ্গে অংশীজনদের (নোয়াব) আপত্তি ও সুপারিশ প্রজ্ঞাপনের বিবেচনায় না নেওয়াকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছিলেন আদালত। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব ও ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দিয়েছিলেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করলে তার শুনানি নিয়ে আদালত আজ আদেশের দিন নির্ধারণ করলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে স্থগিতাদেশ চেয়ে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) হাইকোর্টে রিট দায়ের করে। 

/বিআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম