কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট ও কুমিল্লা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ০৬:৩২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৭:৪২

বাসের চালক মো. রাসেল কুমিল্লার লাকসামে তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি বাসের চালক মো. রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ। সোমবার রাতে দিনাজপুরের বীরগঞ্জের আওলাপুরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। রাসেল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সুরহলি গ্রামের মিজান উদ্দিনে ছেলে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আসামি রাসেল ওই বাসের চালক ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, একই ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার ইয়াছিন পলাতক রয়েছে।
প্রসঙ্গত, রবিবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাই উপজেলার জামতলা এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ আটজন নিহত হয়। তাদের মধ্যে তিনজন নারী। নিহত অপর দু’জন হলেন হোটেল বয় এবং সিএনজি চালক। আহত হন বাসের তিন থেকে চারজন যাত্রী।

আরও পড়ুন: কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৮

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’