শ্রীলঙ্কা ও ভারত সফরের জন্য জেটি ছেড়েছে নৌবাহিনীর ‘সমুদ্র অভিযান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭

শ্রীলঙ্কা ও ভারত সফরের জন্য জেটি ছেড়েছে নৌবাহিনীর ‘সমুদ্র অভিযান’

শ্রীলঙ্কা ও ভারতে প্রশিক্ষণ সফরে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটি জেটি ত্যাগ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগের সময় নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদের বিদায় জানায়। এসময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এবং ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিশাখাপত্তমে অবস্থান করবে। সফরে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী ও সংস্থা থেকে ২৫৭ জন সদস্য অংশ নিয়েছেন। সফরকারী নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’-এর অধিনায়ক হিসেবে রয়েছেন কমান্ডার এম জহিরুল ইসলাম। প্রশিক্ষণ সফর শেষে জাহাজটি আগামী ১৯ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে।

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?