ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসান ফকির (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসান বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় চকবাজারে থাকতেন এবং মদিনা গ্রুপে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
হাসানের ভাতিজা বলেন, গত ৫/৬ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পরে ডাইরিয়া হলে তাকে গত ৩০ আগস্ট ঢামেকে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








