চিকিৎসক আকাশের আত্মহত্যার ঘটনায় স্ত্রীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৪

হাইকোর্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালতে এ আবেদন করা হয়।
আদালতে মিতুর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল বলেন, ‘আজ চেম্বার আদালতে মিতুর জামিন স্থগিতের আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আদালত নট টুডে (আজ নয়) বলে আদেশ দিয়েছেন। আশা করছি আগামী ৯ সেপ্টেম্বর মিতুর জামিন স্থগিতের আবেদনটি চেম্বার আদালতে শুনানি হবে।’
এর আগে গত ২৮ আগস্ট মিতুকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ বলে ঘোষণা করেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
গত ৩১ জানুয়ারি সকালে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় আকাশ আত্মহত্যা করেন। এর আগের রাতে স্ত্রীর সঙ্গে অন্য কারোর সম্পর্ককে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভোর ৪টার দিকে বাবার বাড়িতে চলে যান মিতু।
পরে স্ত্রীর সমালোচনা করে আকাশ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ‘চিরশান্তির পথ’ বেছে নেওয়ার কথা বলেন। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে নগরের নন্দনকানন এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মিতুকে আটক করে।
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মোস্তফা মোরশেদের স্ত্রী, শ্যালিকা, দুই বন্ধুসহ ছয়জনকে আসামি করে গত ১ ফেব্রুয়ারি বিকালে চান্দগাঁও থানায় মামলা করেন আকাশের মা জোবেদা খানম।

/বিআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর