কর্ণফুলী পেপার মিল পূর্ণোদ্যমে চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭

চন্দ্রঘোনা ফোরাম–ঢাকার মানববন্ধন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিল (কেপিএম) পূর্ণোদ্যমে চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে চন্দ্রঘোনা ফোরাম–ঢাকা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির সদস্যরা এ দাবি জানান।
মানববন্ধনে তারা বলেন, ‘প্রায় ৪৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত চার হাজারেরও বেশি শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এবং তাদের সন্তানদের নিয়ে কোলাহলপূর্ণ কেপিএম শিল্পাঞ্চলটি আজ কোলাহলহীন। সেখানকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্রমেই জৌলুস হারাচ্ছে। দেশের সর্বাধিক কাগজ সরবরাহকারী এ প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন আজ এসে ঠেকেছে ১৫ থেকে ২০ টনে। অথচ বর্তমানেও এই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা রয়েছে প্রায় ১০০ টন। আমরা চাই, কেপিএম আবারও কর্মমুখর হবে। ফিরে পাবে তার পূর্ণ উৎপাদন সক্ষমতা। মিলের শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন অনিয়মিত হয়ে পড়েছে।’ বক্তারা বলেন, মাসের-পর-মাস বকেয়া থাকছে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস। অন্যদিকে আবাসিক এলাকাগুলোতে গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি