শাহজালালে ২ হাজার ২৪৬টি মোবাইলসহ তিন চোরাকারবারি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫১

জব্দ মোবাইলসহ আটক তিন চোরাকারবারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার দুইশ’ ছেচল্লিশটি মোবাইলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বিমানবন্দরের বহিরাঙ্গনের দুই নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাতটার দিকে চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকায় আসে মো. সুজন (৪৯), শাহরিয়ার হোসেন প্রিন্স (৩৩) ও রফিকুল ইসলাম (২৭) নামের তিনজন। সকাল আটটার দিকে বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দেয় এবং শুল্ক ফাঁকি দেওয়ার কথা স্বীকার করে। পরে তাদের ব্যাগেজ তল্লাশি করে আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস, টান্সেন্ট গেম, শাওমী ও নোকিয়া ব্র্যান্ডের মোট দুই হাজার দুইশ’ ছেচল্লিশটি মোবাইল পাওয়া যায়। এসব মোবাইলের আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে জানা গেছে।
আটক সুজন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্ড গ্রামের আক্তার হোসেনের ছেলে। শাহরিয়ার হোসেন প্রিন্স ঢাকার ডেমরা থানার পাড়াদুগাইর (আমিনবাগ) হাসেরপুল এলাকার মো. দুলাল হোসেনের ছেলে। অপর আটক মো. রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার নওগাঁ (জয়তগঞ্জ) গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, এসব মোবাইল বাংলাদেশ ও ভারতে বিক্রির জন্য আনা হয়েছে। রাজেশ নামে ভারতীয় এক নাগরিকের মাধ্যমে মোবাইলগুলো ভারতে পাচার করা হতো। সুজন ২৫ বছর ধরে চোরাকারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা
গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা
গ্যাস সংকটে শত শত কারখানায় অচল অবস্থা, ঝুঁকিতে পোশাক খাত
গ্যাস সংকটে শত শত কারখানায় অচল অবস্থা, ঝুঁকিতে পোশাক খাত
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড