বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে সারাদেশে আন্দোলন

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশন। একইসঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার দেশের সব বিবেকবান নাগরিক, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মীসহ সর্বস্তরের মানুষজনকে নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সংগঠনটির সভাপতি এ আর এম আসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এ ধরনের ঘটনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, একটি বিশ্ববিদ্যালয়ের মৌলিক ভিত্তির ওপর কুঠারাঘাত। সংবিধান প্রদত্ত একজন নাগরিকের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার হরণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিনের নারী কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, নিজ স্বার্থে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের অভিযোগগুলো ধামাচাপা দিতে তার প্রত্যক্ষ মদদে এ ঘটনাগুলো ঘটছে বলেই প্রতীয়মান হয়। ফাতেমা তুজ জিনিয়া এসব বিষয় নিয়ে গণমাধ্যমে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছিলেন, যা উপাচার্যের ক্ষোভের প্রধান কারণ এবং ফেসবুক স্ট্যাটাস ও উপাচার্যের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ একটি অজুহাত মাত্র।’

আরও খবর...
ভিসির মুখে এ কী ভাষা!

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম