হাসপাতাল ছেড়েছেন ৯৭ শতাংশ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯

হাসপাতাল ছেড়েছেন ৯৭ শতাংশ ডেঙ্গু রোগী সারাদেশে এখন পর্যন্ত ৯৬ দশমিক ৭৪ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৩৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় (১৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ শতাংশ কমেছে। নতুন করে আক্রান্ত ৬১৬ জনের মধ্যে ঢাকার ভেতরে ১৯৮ জন, ঢাকার বাইরে ৪১৭ জন।
কন্ট্রোল রুম জানায়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ হাজার ৪৫৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৭৬৬ জন। এ হিসাবে ৯৬ দশমিক ৭৪ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৮৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৯৯৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৪৯২ জন।
আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৩৭ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ১৮৮ জন, ঢাকার বাইরে ৪৪৯ জন।

/জেএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি