‘ক্যাসিনোয় জড়িতদের কাঠগড়ায় দাঁড় করানো দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

অসীম কুমার উকিল অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে যাদের নাম এসেছে তাদের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এর পক্ষে সাফাই গাওয়ার কোনও সুযোগ নেই। প্রধানমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এখানে সবার সহযোগী হওয়া দরকার।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আলোচনায় ক্যাসিনো’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ সময় অসীম কুমার উকিল বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে আমি পরিচিত ইন্টারমিডিয়েটে ‘মাসুদ রানা’ পড়ে। কিন্তু তলে তলে এতো কিছু হয়ে গেছে এটা আমার ধারণার বাইরে। এটি রাতের আঁধারে এতদূর গড়িয়েছে তা জানা ছিল না। আমি জেনেছি এই চলমান অভিযানের পরে। ক্যাসিনো তো এক ধরনের জুয়া। জুয়া তো যুগ যুগ ধরে চলে আসছে, এতে অনেক কিছুই বাজি ধরা হয়। কিন্তু ক্লাব মানে তো এটা না। কিন্তু এর উত্থান হয়ে কবে বিকশিত হয়েছে, সংগঠিত হয়েছে– তা আমাদের জানা নেই। এই অভিযানকে যদি আমরা স্বাগত জানিয়ে সামনে এগিয়ে যেতে পারি তাহলে ভালো একটি ফলাফল পাওয়া যেতে পারে। ক্যাসিনো বাংলাদেশের সংস্কৃতি না।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মনজুরুল হক এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুর রহমান রনি।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি