হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৭





পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন ‘জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেন’— এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন হুইপ সামশুল হক চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ১৩ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এর পরিদর্শক সাইফুলকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল ড. মো. মইনুর রহমান চৌধুরীর সই করা আদেশে এই বরখাস্তের কথা জানানো হয়। বরখাস্ত থাকার সময় সাইফুল রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টে সাইফুল দাবি করেন, হুইপ শামসুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন। ফেসবুকের এমন পোস্ট দিয়ে তিনি হুইপের সম্মান ক্ষুণ্ন করেছেন।

/আরজে/টিএইচ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান