ডিএনসিসি মেয়রের শ্বশুর ব্রি. জে. (অব.) রফিকুল বারীর ইন্তেকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৬

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল বারীর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় নাতি-নাতনিসহ অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি