চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি কমেছে ৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৩

চিত্রে গত সাত দিনে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫০০ জন ডেঙ্গু রোগী। গতকালের চেয়ে রোগী ভর্তির হার ছিল শতকরা সাত ভাগ কম। গতকাল এই সংখ্যা ছিল ৩৮৮। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ৮২ জন এবং ছাড়পত্র নিয়েছেন ১৬৮ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৭৮ এবং ছাড়পত্র নিয়েছেন ৩৩২ জন।

সারাদেশে বর্তমানে মোট ভর্তি রয়েছেন এক হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকা মহানগরীতে ৫৬৭ জন এবং ঢাকার বাইরে ৯৯০ রয়েছেন জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৯০৩ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৮৫ হাজার ১১৫ জন। 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত ২৩১টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৩৬টি পর্যালোচনা করে ৮১টি ডেঙ্গুজনিত বলে তারা নিশ্চিত করেছে। 

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের