পাবলিক প্লেসে অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮

পাবলিক প্লেসে অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা ডিএনসিসি মেয়রের নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা গড়তে পাবলিক প্লেসে অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ডিএনসিসির নগর ভবনে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
অভিযোগ বাক্স স্থাপনের লক্ষ্যে ৯ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, নারী, শিশু ও প্রতিবন্ধীদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধের লক্ষ্যে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ড ও মার্কেটসহ অন্যান্য পাবলিক প্লেসে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় অংশ নেওয়া সবাই মেয়রের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে মেয়রকে আশ্বাস দেন।
সভায় সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, উম্মে ফাতেমা নাজমা বেগম, নারী উদ্যোক্তা রোকেয়া আফজাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির, অ্যাকশন এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবীর, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিফাত হাফিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম