ধানমন্ডি লেকে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১০:১৩

মায়ের সঙ্গে হৃদয়ঙ্গম ঋদ্ধ রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হৃদয়ঙ্গম ঋদ্ধ (১৭)। রবিবার রাত সাড়ে ৮ টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠান। খবর পেয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পরিবারের লোকজন মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।
ঋদ্ধ ড্যাফোডিল ইউনিভার্সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম নীল মনি ভট্টাচার্য।  
ধানমন্ডি থানার উপপরিদর্শক রুবেল আজাদ জানান, রবিবার বিকালে তাকওয়া মসজিদ সংলগ্ন লেকের পাশে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঋদ্ধ। পরে লেকের পানিতে সাঁতার কেটে লেকের মাঝখানে গিয়ে ডুবে যান তিনি। আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঋদ্ধের মা তৃষ্ণা সরকার বলেন, ‘রবিবার বিকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ঋদ্ধ। গভীর রাতে খবর পাই লেকে এক ছেলের মরদেহ পাওয়া গেছে। রাতে থানায় গিয়ে জানতে পারি এটাই ঋদ্ধের লাশ। সকালে মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করি।’ এক ভাই এক বোনের মধ্যে ঋদ্ধ ছিলেন বড়।

/এআইবি/ইউআই/ওআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম