পোড়া রোগীর জীবন সাজাবে ‘স্কিন ব্যাংক’

জাকিয়া আহমেদ
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০০:১৬





শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশে প্রতিবছর নানাভাবে ৬ লাখ মানুষ দগ্ধ হয়। বিপুলসংখ্যক এই পোড়া রোগীর এতদিন চিকিৎসার প্রধান ভরসাস্থল ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ। তবে এই হাসপাতালেরই পাশে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যাত্রা শুরু করায় পোড়া রোগী চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ৫০০ শয্যার এই ইনস্টিটিউটে এবার গড়ে তোলা হচ্ছে ‘স্কিন ব্যাংক’। ইনস্টিটিউট সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, পুড়ে যাওয়া রোগীকে নতুন করে বাঁচাতে এবং তার জীবন সাজাতে স্কিন ব্যাংকের বিকল্প নেই।
চিকিৎসকরা বলছেন, দেশে ব্ল্যাড ব্যাংক, টিস্যু ব্যাংক, আই ব্যাংকের কথা শোনা গেছে, কিন্তু স্কিন ব্যাংকের কথা এর আগে শোনা যায়নি।
ডা. সামন্ত লাল সেন বলেন, তবে স্কিন ব্যাংক নিয়ে মানুষের মধ্যে ধারণা নেই, সচেতনতা নেই। তাই গণমাধ্যমসহ সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে, সচেতনতার সৃষ্টি করতে হবে।
এর কারণ হিসেবে তিনি বলেন, যখন মানুষ রক্তদানের কথা শুনেছে, চক্ষুদানের কথা শুনছে, কিডনিদানের কথা শুনেছে, তখন ভুলভাবে এর ব্যাখ্যা হয়েছে, অনেক কথা শোনা গেছে। তাই স্কিন ব্যাংক চালু করতে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষ নিয়ে এগিয়ে যেতে হবে বলে মত দেন তিনি।
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের জন্য কখনও কিছু ‘না’ করেননি, যা চেয়েছি তাই দিয়েছেন। এবার আমাদের দেওয়ার পালা।
তিনি বলেন, একটি স্কিন ব্যাংক করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা থেকে দেশে প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্কিন ব্যাংক চালু হতে যাচ্ছে। আর এটি হলে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য, তাদের বেঁচে থাকার জন্য যুগান্তকারী এক ইতিহাস রচনা হবে। অনেক রোগীর জীবন রক্ষা করতে পারবো এবং যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি দিতে পারবো।
ডা. সামন্ত লাল সেন বলেন, একজন পুড়ে যাওয়া মানুষের শরীরে যখন চামড়া শুকিয়ে যাবে, তখন সেখানে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে।
কত ঘণ্টার মধ্যে চামড়া নিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ৪৬ ঘণ্টার মধ্যে নিতে হবে। তবে সবচেয়ে ভালো হবে যদি ব্রেন ডেথ হওয়ার ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে স্কিন নেওয়া যায়।
ডা. সামন্ত লাল সেন জানান, স্কিন ব্যাংকের জন্য যেসব মেশিনারিজ দরকার, ইতোমধ্যে সব চলে এসেছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। দেশে প্রথমবারের মতো হ্যালিপ্যাড থাকছে এখানে। বার্ন ড্রেসিংয়ের জন্য রয়েছে বার্ন ট্যাংক সুবিধা।

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি