সেলিম প্রধান চার দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১১:৪৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৩:৩৫

আদালতে পুলিশ প্রহরায় সেলিম প্রধান (হ্যান্ডকাফ পরা)

মাদকের মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানসহ তিন জনের প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। অন্য আসামিরা হলো—রোমান ও আখতারুজ্জামান।

এর আগে  বৃহস্পতিবার সকালে গুলশান থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম আসামি সেলিম প্রধানসহ তিন জনকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তিনি গ্রেফতারের আবেদনসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক ধীমান চন্দ্র মণ্ডল গ্রেফতারের আবেদন মঞ্জু করেন। এরপর রিমান্ডের শুনানি শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান রিমান্ডের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার পুলিশ কনস্টেবল ময়েজ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পরিদর্শক (অপারেশন) মাদক আইনে সেলিম প্রধানসহ তিন জনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের (বৃহস্পতিবার) দিন ধার্য করেন মেট্রোপলিটন আদালতের বিচারক।

এর আগে গত ১ অক্টোবর বাড়িতে হরিণের দুটি চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিম প্রধানকে ৬ মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, সোমবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১।

উল্লেখ্য, সম্প্রতি দলের কার্যনির্বাহী কমিটির সভায় ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পর পরই ১৪ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটিতে রদবদল আসে। এর তিন দিন পর গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাব পাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। এরপর ধানমন্ডি, কলাবাগানসহ উত্তরা, গুলশান, তেজগাঁওয়ের বেশ কিছু ক্লাবে একই ধরনের অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। এসব অভিযানে ক্যাসিনো সামগ্রীসহ প্রচুর পরিমাণে মদ ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানগুলোয় যুবলীগের কয়েকজন নেতাসহ বেশ কিছু ক্লাবের সংগঠককে ক্যাসিনোতে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আটক হয়েছে অনলাইন ক্যাসিনোর বাংলাদেশ প্রধান হিসেবে অভিযুক্ত সেলিম প্রধান।

আরও ফড়ুন:

সংসদের স্টিকারযুক্ত গাড়িতে চলাফেরা করতো অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি