আবার বাড়লো ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৭:১০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৪৭





আবার বাড়লো ডেঙ্গু রোগী সারাদেশে গত ২৪ ঘণ্টায় (২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৩৩৬।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। তাদের হিসাবে একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০২ জন।
নতুন ভর্তি হওয়া ৩৬১ জনের মধ্যে ঢাকার ভেতরে ১০০, ঢাকার বাইরে ২৬১ জন। আর ছাড়পত্র নেওয়া ৪০২ জনের মধ্যে ঢাকার ভেতরে ১১৯, ঢাকার বাইরে ২৮৩ জন।
এখনও সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৪১৯ জন। এরমধ্যে ঢাকার ভেতরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫০৫ জন আর ঢাকার বাইরে ৯১৪ জন।
কন্ট্রোল রুমের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৯ হাজার ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৩৬৬ জন। এই হিসাবে ৯৮ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩৬ জন রোগী মারা গেছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। তবে এর মধ্য থেকে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে কমিটি।

/জেএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান