চাঁদাবাজি বন্ধের দাবি হকারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:০০

চাঁদাবাজি বন্ধের দাবি হকারদের চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে হকার্স শ্রমিক আন্দোলন। চাঁদাবাজি বন্ধ হলে প্রয়োজনে বৈধভাবে ট্যাক্স দিতেও আগ্রহী হকাররা।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে হকারদের ওপর জুলুম নির্যাতন বন্ধ এবং হকার উচ্ছেদের প্রতিবাদে হকার্স শ্রমিক আন্দোলন আয়োজিত হকার্স প্রতিনিধি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, দুর্নীতিবাজ কর্তৃপক্ষের মাধ্যমে হকারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে হকারদের ঐক্যবদ্ধ হতে হবে।
ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির বলেন, একজন মানুষের অন্য পথে উপার্জনের পথ যখন বন্ধ হয়ে যায় তখনই তারা হকারির মতো পেশা বেছে নেয়। এ অবস্থায় তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চাঁদাবাজি বন্ধ হলে হকাররা প্রয়োজনে বৈধভাবে ট্যাক্স দেবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে হকার নেতারা জানান, দৈনিক, সাপ্তাহিক ও এককালীন বিভিন্নভাবে হকারদের চাঁদা দিতে বাধ্য করা হয়। এমনকি সারাদিনে ৭০০ টাকা বিক্রয় করেও ৩০০ টাকা চাঁদা দিতে হয়। এ অবস্থা থেকে মুক্তি চান তারা।
হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন সংগঠনের দফতর সম্পাদক শাহ জামাল উদ্দীন, ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি মো. কামাল সিদ্দিকী, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জুয়েল প্রমুখ।

/এইচএন/সিএ/এইচআই/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম