আইডিয়ালের অধ্যক্ষের এমপিও সাময়িক স্থগিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৯:২৫আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:৩৪

আইডিয়ালের অধ্যক্ষ শাহান আরা বেগম

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের এমপিও (মান্থলি মেমেন্ট অর্ডার) সাময়িক স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একইসঙ্গে স্থায়ীভাবে তার এমপিও কেন বন্ধ করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত কারণ দর্শানোর এ নোটিশ জারি করা হয়েছে।

২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার খাতা ঘষামাজা করে নম্বর বাড়িয়ে ফেল শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ প্রমাণ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ঢাকা মহানগরীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিরুদ্ধে মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এমাতাবস্থায় ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল ও এমপিও নীতিমালার ১৮(খ) অনুচ্ছেদ অনুযায়ী ড. শাহান আরা বেগমের এমপিও সাময়িকভাবে স্থগিত করা এবং কেনও তার এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না সে মর্মে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এসএমএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের