অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান পাঁচ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ১৩:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৪:২০

সেলিম প্রধান

গুলশান থানার মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলো—রোমান ও আখতারুজ্জামান।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম খান। এরপর বিচারক রিমান্ড শুনানির জন্য আজ (১৩ অক্টোবর) দিন ধার্য করেছিলেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শেখ রকিবুল রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে আটক করেন র‌্যাব-১ এর সদস্যরা। ১ অক্টোবর বাড়িতে দু’টি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৮ অক্টোবর গুলশান থানার মাদক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সেলিম প্রধানসহ তিন জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম