লাইফ সা‌পোর্টে ইতালি পৌঁছে‌ছে তা‌ফিদা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৬ অক্টোবর ২০১৯, ০৫:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৫:৫৪

তা‌ফিদা রা‌কি‌ব পাঁচ বছরের ব্রিটিশ বাংলাদেশি শিশু তা‌ফিদা রা‌কি‌বকে উন্নত চি‌কিৎসার জন্য লাইফ সা‌পোর্টে ইতালিতে নিয়ে যাওয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে তাফিকাকে নিয়ে তার পরিবার ইতালির হাসপাতা‌লে পৌঁছে‌ছে। তা‌ফিদার মা সে‌লিনা হো‌সেন বাংলা ট্রি‌বিউন‌কে জানান, ইতালির জেনোয়ার গ্যাসোলিন চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হ‌য় তা‌ফিদা‌কে। তার চিকিৎসার জন্য চার কো‌টি টাকার (চারশ হাজার পাউন্ড) বে‌শি দরকার। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া তা‌দের প‌ক্ষে সম্ভব নয়। এজন্যে সবার সহযোগিতা চেয়েছেন তি‌নি।

তিনি জানান, লন্ডনের কিউসি ব্যারিস্টাররা মানবিক দিক বিবেচনায় তাফিদার চিকিৎসার জন্য প্রায় ৮০ হাজার পাউন্ড ছাড়ে আইনি সহায়তা দি‌য়ে‌ছেন। উচ্চ আদাল‌তের রা‌য়ের ফ‌লে লাইফ সাপোর্ট মেশিন না খুলেই তাফিদাকে নিয়ে ইতালিতে যাওয়ার আইগত অধিকার তিনি পেয়েছেন। তবে এখন চি‌কিৎসার জন্য বিশাল অং‌কের টাকা প্রয়োজন। গো ফান্ড মি ডটকমের মাধ্যমে তহবিলে জমা হয়েছে প্রায় ৫০ হাজার পাউন্ড।

তা‌ফিদা রা‌কি‌ব প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে প্রায় সাত মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল পাঁচ বছরের বাংলাদেশি বংশোদ্ভূত শিশু তাফিদা রাকিব। তার লাইফ সাপোর্ট খুলে ফেলা নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এনএইচএস ও তাফিদা পরিবার দ্বারস্থ হয় আদালতের। ইতালিতে নিয়ে যাওয়ার জন্য রয়েল লন্ডন হাসপাতাল ছাড়পত্র দিতে অপারগতা প্রকাশ করায় আদালতের শরণাপন্ন হন তাফিদার মা। পাশাপাশি লাইফ সাপোর্ট খুলে তাফিদাকে মৃত্যুর হাতে তুলে দেওয়ার অনুমতির আশায় আদালতের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষও।

তাফিদার মা সেলিনা রাকিব আদালতে বলেছেন, লাইফ সাপোর্ট খুলে ফেলা ‘সন্তানের জীবনাবসানের পক্ষে মা-বাবার সম্মতি দেওয়া ধর্মীয় বিধান মতে পাপ’। পরে আদালতের রায়ে অসুস্থ তাফিদাকে চিকিৎসার জন্য ইতালিতে নিয়ে যাওয়ার অনুমতি পান তার বাবা-মা। বৃহস্পতিবার যুক্তরাজ্যের হাইকোর্ট তাফিদার বাবা-মায়ের পক্ষে রায় দেয়। এর ফলে লাইফ-সাপোর্ট চিকিৎসার জন্য তাকে ইতালিতে নিয়ে যাওয়ার বাধা দূর হয়।

আরও পড়ুন: লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তাফিদার চিকিৎসা নিশ্চিতের দাবিতে সমাবেশ বৃহস্পতিবার

/ওআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক