ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার প্রতিবেদন ২০ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ১২:০৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১২:৩৫

ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ নভেম্বর দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানী দারুস সালামে বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালান। তারা একইসঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোঁটা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালান। ওই সময় ড. কামাল হোসেনের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম