বছিলায় জঙ্গি আস্তানায় অভিযান মামলার তদন্ত প্রতিবেদন ১৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১১:২১আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১২:২৬

আদালত

রাজধানীর বছিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ নভেম্বর  দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু আদালতে প্রতিবেদন জমা না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান নতুন তারিখ ধার্য করেন। আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা রয়েছে এমন খবরের ভিত্তিতে চলতি বছরের গত ২৯ এপ্রিল রাতে মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়। ভোর ৫টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরদিন সকালে ওই বাড়িতে ঢুকে ছিন্নভিন্ন লাশ দেখা যায়।

এরপর ঘটনাস্থল থেকে বাড়ির কেয়ারটেকারসহ তিন জনকে আটক করে র‌্যাব। তারা হলো—কেয়ারটেকার সোহাগ, সোহাগের স্ত্রী মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।

এ ঘটনায় ওইদিন (৩০ এপ্রিল) রাতে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন র‌্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয় জনকে আসামি করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম