যাত্রাবাড়ীতে ২ পিস্তলসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ২০:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২২

আটক রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মিরহাজীরবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুঁইয়া শনিবার (১৯ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলো পিরোজপুরের সাগর হাওলাদার (৩২), গেন্ডারিয়ার মো. রায়হান ইসলাম (২১) ও শরিয়তপুরের মো. জিন্নাত খান (২২)। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এএসপি মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিরা অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এছাড়া তারা সন্ত্রাসী কার্যক্রম চালানোসহ চাঁদাবাজি ও মাদক কারবার করতো।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এসজেএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম