১১তম বেতন গ্রেডের দাবি সহকারী শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৪:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৪:৩৬

প্রাথমিক সহকারী শিক্ষকদের সমাবেশ

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে দেওয়ার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান সংগঠনের সভাপতি শাহিনুর আল আমিন।

সমাবেশে শাহিনুর আল  আমিন বলেন, ‘সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে দীর্ঘ পাঁচ বছর যাবত আন্দোলন করে আসছেন। এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, এটা সহকারী শিক্ষকদের কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এই ১২তম বেতন গ্রেডকে প্রত্যাখ্যান করছি। আমরা চাই বেতন বৈষম্য দূর করে আমাদেরকে ১১তম গ্রেডে উন্নীত করা হোক।’

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ না হলে ২৬ ডিসেম্বর মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সমাবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার, আয়োজক সংগঠনের সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম