ময়মনসিংহে শিশু অভি হত্যা মামলায় ৫ শিশুর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৯:১০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:১৮

ময়মনসিংহে শিশু অভি হত্যা মামলায় ৫ শিশুর জামিন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কালীবাড়ি প্রিমিয়াম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র সাকিবুল হাসান অভি (৮) হত্যা মামলায় ৫ শিশুকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে ওই ৫ শিশুকে ময়মনসিংহের শিশু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে শিশুদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।

এর আগে গত ৬ জুলাই ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কালীবাড়ি প্রিমিয়াম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান অভিকে (৮) হত্যা করা হয়। ওইদিন সন্ধ্যায় কালীবাড়ি পুরাতন গুদারাঘাট বেড়িবাঁধ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনায় পরদিন অভির তার মা পারভীন একটি অপমৃত্যু মামলা করেন। 

পরে গত ২৪ সেপ্টেম্বর অভির মা পারভীন কোতোয়ালী থানায় ছেলেকে হত্যার অভিযোগে ৫ শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন দুপুরে খেলার কথা বলে বাসা থেকে অভিকে ডেকে নেওয়া হয়। কিন্তু পরে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর নদী থেকে অভির লাশ উদ্ধার করা হয়। সন্দেহ করা হয়, অভিকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম