পদ্মা সেতুর অব্যবহৃত জমিতে কম্পোজিট মিলিটারি ফার্ম স্থাপনে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ০১:৪০আপডেট : ২৪ জুন ২০২২, ০৩:২২

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের অব্যবহৃত জমিতে একটি কম্পোজিট মিলিটারি ফার্ম স্থাপনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিতিতে বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এই স্মারক স্বাক্ষরিত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের সাই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. রেজাউল হায়দার এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এমএন্ডকিউ পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ৫, ৬, ১২ এবং ১৩ নং ব্লকে সর্বমোট ২১৫৮ দশমিক ৫৩ একর জমি ব্যবহার অধিকার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করার পর (প্রাথমিকভাবে ১২ এবং ১৩ নং ব্লক) তাতে একটি কম্পোজিট মিলিটারি ফার্ম পর্যায়ক্রমে স্থাপন করা হবে।

প্রকল্পে প্রায় সাত হাজার প্রাণীর একটি ডেইরি ফার্ম স্থাপনের মাধ্যমে প্রতিদিন অন্তত পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার লিটার দুধ উৎপাদন করা হবে। গরুর ফার্ম স্থাপনের মাধ্যমে প্রতি বছর প্রায় পাঁচ লাখ চল্লিশ হাজার কেজি গরুর মাংস উৎপাদিত হবে। কম্পোজিট মিলিটারি ফার্মে একটি অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করে ষাঁড় গরু, ষাঁড় মহিষ এবং পুরুষ ব্ল্যাক বেঙ্গল ছাগলের সিমেন কৃত্রিম উপায়ে সংগ্রহ করে ফ্রোজেন করা হবে যা পরবর্তীতে অন্যান্য মিলিটারি ফার্ম এবং বাংলাদেশের কৃষক ও খামারিদের নিকট স্বল্প মূল্যে সরবরাহ করা হবে।

স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খানসহ সেতু বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম