মানিকগঞ্জ হাসপাতালের হিসাবরক্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৭:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:৫২

মানিকগঞ্জ হাসপাতালের হিসাবরক্ষক গ্রেফতার দুর্নীতির মামলায় মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হিসাবরক্ষক সৈয়দ মো. মাহমুদ ফুয়াদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৪ নভেম্বর) দুপুরে দুদকের একটি টিম মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির দায়ে গত ৩০ জানুয়ারি ফুয়াদকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘ফুয়াদের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২ বিধি মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
মানিকগঞ্জ হাসপাতাল সূত্র জানায়, ফুয়াদের বিরুদ্ধে নানা অনিয়মের কথা উল্লেখ করে গত বছরের ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) বরাবর অভিযোগ দাখিল করেন কয়েকজন কর্মচারী। একই বছরের ২৮ অক্টোবর অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম মুজাহারুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মিনহাজ উদ্দিনকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। পরে তার দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফুয়াদ কোটেশনের মাধ্যমে ৪২ লাখ ৬ হাজার ৫০০ টাকা, ইউজার ফির ২ লাখ ৯৮ হাজার ৩৪০ টাকা, জেনারেটরের জ্বালানি তেল কেনার নামে ৪ লাখ ৫৮ হাজার ১৯১ টাকা, হাসপাতাল পরিচ্ছন্নতার নামে ১৭ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা এবং বাসা ভাড়ার ১ লাখ ৫০ হাজার টাকা সরকারি খাত থেকে তুলে নিয়ে আত্মসাৎ করেছে।’
পরে অদিধফতরের পাশাপাশি দুদকও ফুয়াদের দুর্নীতির অনুসন্ধানে নামে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান